Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বৈরী আবহাওয়ার চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট বাতিল

খারাপ আবহাওয়ার কারণে আরও দুইটি ফ্লাইট ডাইভারশন করা হয়েছে

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ১০:৩৭ পিএম

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বাতিল ও দুইটি ফ্লাইট ডাইভারশনের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

তিনি জানান, চীনের সিচুয়ান এয়ারলাইনসের চেংডু-ঢাকা রুটের সিএসসি-৯৮৫১ কার্গো ফ্লাইটটি খারাপ আবহাওয়ার কারণে ডাইভার্ট হয়ে সকাল ১০টা ৫৫ মিনিটে চট্টগ্রামে অবতরণ করে। পরবর্তীতে ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

এছাড়া, ইউএস-বাংলা এয়ারলাইনসের ঢাকা-চট্টগ্রাম রুটের বেএস-১০১ ফ্লাইটটি বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারে ডাইভার্ট করা হয়। পরে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ফ্লাইটটি চট্টগ্রামে এসে অবতরণ করে।

অন্যদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটের বিজি-৬১৫/৬১৬ ফ্লাইটটি খারাপ আবহাওয়ার কারণে বাতিল করা হয়েছে। আবহাওয়ার উন্নতি হলে ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

   

About

Popular Links

x