Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাতে দেশে ফেরা প্রবাসীর সকালে আকস্মিক মৃত্যু

মালয়েশিয়া থেকে ফিরেই হঠাৎ অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে

আপডেট : ০১ মে ২০২৬, ০৯:০৮ পিএম

মাগুরার শ্রীপুর উপজেলায় প্রবাস জীবন শেষে দেশে ফিরে একদিনও পরিবারের সঙ্গে সময় কাটাতে পারলেন না মো. আনু বিশ্বাস (৪০) মালয়েশিয়া থেকে ফিরেই সকালে হঠাৎ অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে।

নিহত আনু বিশ্বাস উপজেলার দারিয়াপুর ইউনিয়নের চৌগাছি পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন মালয়েশিয়ায় একটি প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, অসুস্থতার কারণে ছুটি নিয়ে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে তিনি দেশে ফেরেন। রাতেই নিজ বাড়িতে পৌঁছে পরিবারের সঙ্গে দেখা করেন। সবাই যখন তাকে ঘিরে স্বস্তি আনন্দে ছিল, ঠিক তখনই ঘটলো অপ্রত্যাশিত ঘটনা।

শুক্রবার (০ মে) সকালে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, স্ট্রোকজনিত কারণেই তার মৃত্যু হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, প্রবাসে কষ্ট করে উপার্জন করে তিনি পরিবারের স্বচ্ছলতার স্বপ্ন দেখতেন। কুরবানির ঈদ পরিবারের সঙ্গে কাটানোর পরিকল্পনাও ছিল তার।

নিহতের স্ত্রী তন্নী খাতুন বলেন, “অনেক কষ্ট করে বিদেশে গিয়েছিল আমাদের জন্য। দেশে ফিরে সকালে এমনভাবে চলে যাবে ভাবতেই পারছি না।

এদিকে নিহতের ভাই আলমীর বিশ্বাস বলেন, “রাতে দেশে ফিরেই সকালে অসুস্থ হয়ে মারা যান ভাই। শ্রমিক দিবসের দিনেই তার মৃত্যু আমাদের জন্য আরও বেশি বেদনাদায়ক।

   

About

Popular Links

x