Friday, June 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাজধানীতে চিকিৎসার টাকা নিয়ে পথে ছিনতাইয়ের শিকার নারী

চিকিৎসাধীন শাশুড়ির জন্য টাকা নিয়ে যাওয়ার পথে তিনি এ হামলার শিকার হন

আপডেট : ০১ মে ২০২৬, ১০:২৮ পিএম

রাজধানীর আগারগাঁও এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে শিল্পী বেগম (৪০) নামে এক নারী আহত হয়েছেন।

শুক্রবার (০১ মে) শেরেবাংলা নগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন শাশুড়ির জন্য টাকা নিয়ে যাওয়ার পথে তিনি হামলার শিকার হন।

আহত শিল্পী বেগমকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

ভুক্তভোগীর স্বামী আবদুল হক জানান, তার বৃদ্ধা মা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি আছেন। হঠাৎ চিকিৎসার জন্য প্রয়োজনীয় টাকা সংগ্রহ করে তিনি স্ত্রী শিল্পী বেগমকে বাসা থেকে ২৫ হাজার টাকা নিয়ে হাসপাতালে যেতে বলেন।

আবদুল হকের ভাষ্য অনুযায়ী, স্ত্রী ব্যাটারিচালিত রিকশায় করে হাসপাতালে যাচ্ছিলেন। পথে আগারগাঁওয়ের ইসলামিক ফাউন্ডেশন ভবনের সামনে পৌঁছালে পাঁচ-ছয়জন ছিনতাইকারী রিকশার গতিরোধ করে। এরপর তারা শিল্পী বেগমের হাতে পায়ে ছুরিকাঘাত করে ২৫ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

প্রথমে তাকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে নেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বিষয়ে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি।

   

About

Popular Links

x