Wednesday, June 10, 2026

সেকশন

English
Dhaka Tribune

ধানমন্ডির বহুতল ভবনে আগুন

নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

আপডেট : ১০ জুন ২০২৬, ০৭:০৫ পিএম

রাজধানীর ধানমন্ডি ২৭ এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।

বুধবার (১০ জুন) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে সাত মসজিদ রোডের পাঁচতলা ভবনটিতে আগুন লাগে। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ফরিদা ইয়াসমিন ও রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, ভবনটির ছাদের একটি কক্ষে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ভবনটির নিচতলায় ওয়ালটনের একটি শোরুম রয়েছে। এছাড়া ভবনটিতে ইলেকট্রনিকস পণ্যের বিভিন্ন প্রতিষ্ঠান ও একাধিক ট্রাভেল এজেন্সির অফিস রয়েছে।

আগুন লাগার কারণ এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছেন।

 

   

About

Popular Links

x