Saturday, June 06, 2026

সেকশন

English
Dhaka Tribune

মহাখালীতে উল্টে গেল যাত্রীবাহী বাস, হেলপার নিহত

শনিবার সকাল ৬টার দিকে মহাখালীর আমতলীতে এই দুর্ঘটনা ঘটে

আপডেট : ০৬ জুন ২০২৬, ১২:০৬ পিএম

রাজধানীর মহাখালী এলাকায় একটি যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন।

শনিবার (৬ জুন) সকাল ৬টার দিকে মহাখালীর আমতলীতে এই দুর্ঘটনা ঘটে। 

এদিন সকালে ভাটি বাংলা এক্সপ্রেসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বলে জানায় ফায়ার সার্ভিস।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রো-ব-১৫-৯৪৪১ নম্বরের ‘ভাটিকা পরিবহন’ এর একটি বাস সকাল ৬টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝের আইল্যান্ডের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়।

এতে ওই বাসের হেলপার রফিক (৩৫) এবং যাত্রী রনি (২৫) ও ফিরোজ (৪০) আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়ি কেটে আহতদের উদ্ধার করেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সকাল ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক রফিককে মৃত ঘোষণা করেন। 

রফিকের ভগ্নিপতি মো. রনি জানান, তিন দিন আগে কাজে এসেছিলেন রফিক। তার বাড়ি ময়মনসিংহ সদর উপজেলায়। আজ সকালেই রফিকের বাড়ি ফেরার কথা ছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। আহতরা জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

   

About

Popular Links

x