Saturday, June 06, 2026

সেকশন

English
Dhaka Tribune

সিগারেট জ্বালাতে গিয়ে বিস্ফোরণ, দগ্ধ তিন যুবক

বর্তমানে তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন   

আপডেট : ০৬ জুন ২০২৬, ০২:৪৩ পিএম

রাজধানীর মিরপুরের পাইকপাড়ায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে তিন যুবক দগ্ধ হয়েছেন। সিগারেট ধরানোর জন্য আগুন জ্বালালে এই বিস্ফোরণ ঘটে। 

শনিবার (৬ জুন) ভোর সাড়ে ৪টার দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। 

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, বিস্ফোরণে মিরাজ (২৬), সুজন (২৪) ও বিপ্লব (২৪) নামে তিন যুবক গুরুতর দগ্ধ হন।

এ বিষয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আজ ভোরের দিকে তিন যুবক মিরপুরের পাইকপাড়া এলাকায় সিগারেট খাওয়ার সময় লাইনের গ্যাস থেকে লিকেজের ঘটনায় দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে মিরাজের শরীরে ১৫% দগ্ধ, সুজনের শরীরে ২৪% দগ্ধ এবং বিপ্লবের শরীরে ১০% দগ্ধ রয়েছে। বর্তমানে তারা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

   

About

Popular Links

x