Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

পটুয়াখালীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

পুলিশ জানায়, প্রায় ৮ মাস আগে ওই নারী পুলিশ সদস্য কলাপাড়া থানায় যোগ দেন

আপডেট : ০২ মে ২০২৬, ০৩:২০ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় মেহেরুন্নেছা ঊর্মি (২৮) নামের এক নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (২ মে) ভোরে টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুড়তলী এলাকার একটি তিনতলা ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।  

নিহত মেহেরুন্নেছা ঊর্মি বাউফল উপজেলার ইন্দ্রপুর গ্রামের বহিষ্কৃত পুলিশ সদস্য মহিব্বুর রহমানের স্ত্রী। তার পৈতৃক নিবাস বরগুনা জেলার আমতলী পৌর শহরে। তার বাবার নাম শাহজাহান মিয়া। 

কলাপাড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ৮ মাস আগে মেহেরুন্নেছা কলাপাড়া থানায় যোগ দেন। স্বামী এবং দুই সন্তানকে নিয়ে তিনি ওই এলাকার আমিরুল ইসলামের পাঁচতলা ভবনের তিন তলায় ভাড়ায় ওঠেন। 

স্থানীয়দের ভাষ্যমতে, পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। একাধিকবার স্থানীয় লোকজন তাদের বিরোধ মীমাংসাও করে দিয়েছেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে মেহেরুন্নেছার স্বামী থানায় এসে জানায় তার স্ত্রী ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরে পুলিশ ভোরে ওই নারীর মরদেহ উদ্ধার করে। 

ওসি বলেন, “এ ঘটনায় নিহত পুলিশ সদস্যের স্বামী ও তাদের দুই সন্তানকে থানায় নিয়ে আসা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।”  

   

About

Popular Links

x