Tuesday, July 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৯

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান আরও একজন

আপডেট : ০৪ মে ২০২৬, ১২:১৭ পিএম

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেলিবাজারে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে আহত আরেকজনের মৃত্যু হয়েছে।

রবিবার (৩ মে) রাত সাড়ে ১০টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রামিম মিয়া (৫০) নামের ওই শ্রমিক।

তিনি সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়ার আলিমুদ্দিনের ছেলে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মঞ্জুরুল আলম। এর আগে এ দুর্ঘটনায় আটজনের প্রাণহানি হয়। সবমিলিয়ে এ ঘটনায় ৯ জনের মৃত্যু হলো।

এ ঘটনায় নিহত বাকি আটজন হলেন - সিলেট সদর উপজেলার মোগলগাও গ্রামের বদরুল (৩০), সুনামগঞ্জের ধর্মপাশার মৃত ইদ্রিসের মেয়ে নার্গিস (৪৩), বিশ্বম্ভরপুর উপজেলার মুক্তিখলার আব্দুল গফফারের দুই ছেলে আজির উদ্দিন (২৫) ও আমির উদ্দিন (২২), দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মৃত করম আলীর ছেলে মো. নুরুজ আলী (৫৫), একই উপজেলার সেচনি গ্রামের বশির মিয়ার মেয়ে মনি বেগম (২৯) এবং নূর নগরের মৃত নূর ইসলামের ছেলে মো. ফরিদুল (৩৫), কোম্পানীগঞ্জের শিবপুর গ্রামের কুটির বিশ্বাসের ছেলে পাণ্ডব বিশ্বাস (২০)। 

এর আগে, রবিবার সকালে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেলিবাজার এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে কাঁঠালবোঝাই ট্রাক (চট্র মেট্রো-ট ১২-০৭৭৪) ও শ্রমিকবাহী ডিআই ট্রাকের (সিলেট-ন ১১-১১১০) মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ ৯ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ছয়জন। তারা সকলেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, নগরীর আম্বরখানা পয়েন্টে থেকে ১৫ জন ঢালাই শ্রমিক একটি পিকআপে করে ওসমানী নগরের দয়ামীরের দিকে যাচ্ছিলেন। তাদের সঙ্গে ছিল মিক্সার মেশিনও। পিকআপটি তেলিবাজার ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাঁঠালবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তখন পিকআপে থাকা সবাই ছিটকে পড়েন। ঘটনাস্থলে মারা যান চারজন।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও চারজনের মৃত্যু হয়। রাতে মৃত্যু হয় আরেকজনের। দুর্ঘটনার পর ট্রাক চালক ও হেলপার পালিয়ে গেছে। ট্রাকটি চালাচ্ছিলেন হেলপার। হেলপারের ঝিমুনিভাবের কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

এর আগে, ২০২৩ সালের ৭ জুন সকালে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নাজির বাজার এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন নির্মাণ শ্রমিক নিহত হন। তারাও একই এলাকায় কাজে যাচ্ছিলেন।

   

About

Popular Links

x