Sunday, July 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম নিয়ে যা জানা গেল

মে মাসে এলপিজি গ্যাসের নতুন দাম ঘোষণা করেছে এনার্জি রেগুলেটরি কমিশন

আপডেট : ০৪ মে ২০২৬, ০১:২৭ পিএম

ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মে মাসের জন্য দাম নির্ধারণ করেছে সরকার। এতে ১২ কেজির সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। অর্থাৎ আগের দাম ১,৯৪০ টাকায় পাওয়া যাবে ১২ কেজির সিলিন্ডার।

রবিবার (৩ মে) এক বিজ্ঞপ্তিতে নতুন এই দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বিজ্ঞপ্তিতে বিইআরসি জানায়, মে মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১,৯৪০ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে। রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই দাম কার্যকর থাকবে।

এর আগে, গত মাসে দুইবার সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। গত ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় ১,৭২৮ টাকা। এরপর ১৯ এপ্রিল ২১২ টাকা বাড়িয়ে ১,৯৪০ টাকা নির্ধারণ করে বিইআরসি।

তবে চলতি মাসে ভোক্তা পর্যায়ে ২ পয়সা বাড়িয়ে অটোগ্যাসের ভ্যাটসহ দাম প্রতি লিটার ৮৯.৫২ টাকা নির্ধারণ করা হয়েছে।

   

About

Popular Links

x