Saturday, June 27, 2026

সেকশন

English
Dhaka Tribune

রবিবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের কারণে এ সিদ্ধান্ত নিয়েছে তিতাস গ্যাস

আপডেট : ২৭ জুন ২০২৬, ০৬:৩২ পিএম

রবিবার (২৮ জুন) সকাল থেকে টানা ২৪ ঘণ্টার জন্য নারায়ণগঞ্জের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তিতাস গ্যাস।

শনিবার (২৭ জুন) এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, রবিবার সকাল ৯টা থেকে সোমবার (২৯ জুন) সকাল ৯টা পর্যন্ত ভূলতা, গাউছিয়া, মুড়াপাড়া, আড়াইহাজার ও কাঞ্চন এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় সংশ্লিষ্ট ও আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ বা সরবরাহে বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক করেছে তিতাস গ্যাস।

তিতাস গ্যাসের তথ্য অনুযায়ী, সাউথ এশিয়া সাবরিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (সাসেক) প্রকল্পের আওতায় ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়নকাজের অংশ হিসেবে রূপগঞ্জের গোলাকান্দাইল মোড়ে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর করা হবে। এ কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতেই সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হচ্ছে।

এ কারণে গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

   

About

Popular Links

x