Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ময়মনসিংহে ট্রাকচাপায় প্রাণ গেল ৪ অটোরিকশার যাত্রীর

মুক্তাগাছায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় ও ট্রাকটি সড়কে উল্টে পড়ে

আপডেট : ০৪ মে ২০২৬, ০৪:০১ পিএম

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও অন্তত দুইজন আহত হয়েছেন।

সোমবার (৪ মে) বেলা ১১টার দিকে উপজেলার মনতলা সমিতিঘর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। তবে, হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মুক্তাগাছা থেকে ময়মনসিংহগামী বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুক্তাগাছাগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকটি সড়কে উল্টে পড়ে।

এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন নারী যাত্রী নিহত হন। এ সময় ট্রাকের চালক, হেলপার ও অটোরিকশার চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে, সেখানে চিকিসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

ফায়ার সার্ভিসের সদস্য মোশাররফ হোসেন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে এসে তিন নারীর মরদেহ উদ্ধার করি। আহতদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় জানা যায়নি। মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে পাঠায়। নিহতদের পরিচয় শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।

   

About

Popular Links

x