Thursday, June 18, 2026

সেকশন

English
Dhaka Tribune

দুপুর থেকে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ

আপডেট : ০৫ মে ২০২৬, ১০:২৬ এএম

জরুরি সংস্কার কাজের কারণে আজ মঙ্গলবার (৫ মে) সুনামগঞ্জ শহরের বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন সব এলাকায় সাড়ে ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র থেকে ৩৩/১১ কেভি উপকেন্দ্র পর্যন্ত সোর্স লাইনের একটি টাওয়ারের গোড়ায় ক্ষয়ে যাওয়ায় জরুরি সংস্কার কাজ প্রয়োজন হয়ে পড়েছে। কালিপুর হাওর এলাকায় নতুন পোল স্থাপনের জন্য এই মেরামত কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, মঙ্গলবার (৫ মে) দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

তবে কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুততম সময়ে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

এ বিষয়ে সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল আহমদ বলেন, “লাইনের নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এই জরুরি সংস্কার কাজ করা হচ্ছে।” সাময়িক এই অসুবিধার জন্য তিনি গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেন।

 

   

About

Popular Links

x