Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বান্দরবানে মিয়ানমারের ২১ রোহিঙ্গা নাগরিক আটক

সেনাবাহিনী রেইচা চেকপোস্ট থেকে তল্লাশির সময় তাদের আটক করে

আপডেট : ০৬ মে ২০২৬, ০১:৫৭ এএম

বান্দরবান সদর উপজেলার রেইচা চেকপোস্টে তল্লাশির সময় ২১ জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার ( মে) বিকেলে ঘটনা ঘটে।

সেনাবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজার এলাকা থেকে একটি দল বান্দরবানে প্রবেশর চেষ্টা করছিল। চেকপোস্টে তাদের চলাচল সন্দেহজনক মনে হওয়ায় কর্তব্যরত সেনাসদস্যরা তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন এবং তল্লাশি চালিয়ে পরবর্তীতে আটক করেন।

বর্তমানে আটক ব্যক্তিদের পরিচয় যাচাই, নাম-ঠিকানা সংগ্রহ এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ কার্যক্রম চলছে। তাদের চলাচলের উদ্দেশ্য পেছনের কারণ সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে।

সেনাবাহিনী জানিয়েছে, আইনানুগ প্রক্রিয়া শেষে আটককৃতদের বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

এছাড়া, বান্দরবান সেনা জোন এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

   

About

Popular Links

x