Tuesday, June 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

স্বরাষ্ট্রমন্ত্রী: অন্তর্বর্তী সরকারের আমলের মামলাগুলো যাচাই করা হবে

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সাংবাদিকদের এ কথা জানান তিনি

 

আপডেট : ০৬ মে ২০২৬, ০৩:২৯ পিএম

অন্তর্বর্তী সরকারের আমলে দায়ের করা হাজার হাজার মামলা এক মাসের মধ্যে যাচাই-বাছাইের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন থেকে বের হয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “অন্তর্বর্তী সরকারের আমলে দায়ের করা হাজার হাজার মামলা এক মাসের মধ্যে যাচাই-বাছাই করে তথ্য দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সাংবাদিকদের বিরুদ্ধে যেসব হত্যা মামলা দায়ের করেছে অন্তর্বর্তী সরকার, সেসবও যাচাই-বাছাই করা হবে।”

আওয়ামী লীগের আমলে যেসব গায়েবি মামলা করা হয়েছিল, সেসব মামলা প্রত্যাহারের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

   

About

Popular Links

x