Monday, July 06, 2026

সেকশন

English
Dhaka Tribune

গোপালগঞ্জে ধর্ষণের শিকার ১০ বছরের শিশু

গোসল করার কথা বলে ডেকে পাশের বাড়ির এক যুবক এ ঘটনাটি ঘটায়

আপডেট : ০৯ মে ২০২৬, ০৮:১৪ পিএম

গোপালগঞ্জের কাশিয়ানীতে খালার বাড়ি বেড়াতে এসে ১০ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। গোসল করার কথা বলে ডেকে পাশের বাড়ির এক যুবক এ ঘটনা ঘটায়। ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুটি রবিবার (৩ মে) সদর উপজেলার বনগ্রামের নানি বাড়ি থেকে খালাবাড়ি কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামে বেড়াতে যায়। বৃহস্পতিবার (৭ মে) দুপুর ১২ টার দিকে নিজামকান্দি পুর্বপাড়া গ্রামের কালাম শেখের ছেলে মুরসালিন শেখ তাকে গোসল করার কথা বলে ডেকে নিয়ে বাড়ির পাশের একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করে এবং ভয়ভীতি দেখায়।

পরে ওই শিশু বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তাকে বৃহস্পতিবার সন্ধ্যায় গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে ।

শিশুটির খালু (শরিফুল ইসলাম) জানায়, মাঠে ধান কাটা চলছে। পরিবারের সবাই ধান কাটা নিয়ে ব্যাস্ত। আমার এক ছোট শিশু সন্তান রয়েছে। আমরা বাড়িতে না থাকার কারণে ওই শিশুকে দেখার জন্য তাকে নিয়ে আসা হয়। কিন্তু নিজামকান্দি পুর্বপাড়ার মুরসালিন শেখ তাকে একটি জঙ্গলের ভিতরে ধর্ষণ করে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আনিসুর রহমান জানান, এ ঘটনায় এখন পযর্ন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

   

About

Popular Links

x