Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

যে খামারে কোরবানির গরু কিনলে ছাগল ফ্রি 

মোরেলগঞ্জে আলোচনায় এসেছে বিশাল আকৃতির দুটি ষাঁড় ‘কালু’ ও ‘ধলু’

আপডেট : ১০ মে ২০২৬, ০৫:৪১ পিএম

কোরবানির ঈদ সামনে রেখে ব্যস্ত সময় পার করছে খামারিরা। ঈদের সময়ে পশু পালনকারী-প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো নানা রকম অফার দিয়ে গবাদিপশু নিয়ে আসে বাজারে। 

তবে, এবারে ক্রেতাদের জন্য বিশেষ চমক নিয়ে আসছেন বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার খামারি তাজুল ইসলাম। একটি কিনলে একটি ফ্রি বা দুইটি কিনলে একটি ফ্রি দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। 

তিনি জানান, এবার কোরবানির ঈদকে সামনে রেখে গরু কিনলে ছাগল উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। 

তাজুল ইসলাম তার খামারে লালন-পালন করা ‘কালু’ ও ‘ধলু’ নামের বিশাল আকৃতির দুটি ষাঁড়ের ক্রেতাদের জন্য এই উপহার ঘোষণা করেছেন। তিনি এই গরু দুটির জন্য ২৫ হাজার টাকা মূল্যের দুটি ছাগল উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন। 

আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে আলোচনায় এসেছে বিশাল আকৃতির দুটি ষাঁড় ‘কালু’ ও ‘ধলু’। জেলার মোরেলগঞ্জ উপজেলার ১৬ নম্বর খাওলিয়া ইউনিয়নের পশ্চিম খাওলিয়া গ্রামের তাজু ডেইরী ফার্মে লালন-পালন করা হয়েছে ব্যতিক্রমধর্মী এই দুটি গরু। 

খামারের মালিক তাজুল ইসলাম দাবি করেছেন, প্রায় ৪০ মণ ওজনের ‘কালু’ বাগেরহাট জেলার সবচেয়ে বড় গরু হতে পারে। ফ্রিজিয়ান জাতের কালো-সাদা রঙের এই ষাঁড়টির দৈর্ঘ্য প্রায় ৭ ফুট। গরুটির দাম হাঁকা হয়েছে ১৫ লাখ টাকা। একই খামারের আরেকটি ষাঁড় ‘ধলু’র ওজন প্রায় ২৫ মণ। যার মূল্য চাওয়া হচ্ছে ১০ লাখ টাকা। 

তিনি বলেন, এবারই প্রথম এত বড় আকৃতির ষাঁড় পালন করেছি। দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ী ও দর্শনার্থীরা গরু দুটি দেখতে আসছেন। 

তিনি জানান, সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে গরু দুটি লালন-পালন করা হয়েছে। খাবার হিসেবে কাঁচা ঘাস, কুড়া ও ভুসি দেওয়া হয়। কোনো ধরনের হাইব্রিড বা ক্ষতিকর খাদ্য ব্যবহার করা হয়নি। 

তাজুল ইসলাম বলেন , “প্রায় ২৮ থেকে ২৯ মাস ধরে ষাঁড়গুলোকে বড় করেছি। আমাদের মূল পেশা দুগ্ধ খামার হলেও প্রতিবছর কোরবানির ঈদ উপলক্ষে কিছু ষাঁড় পালন করা হয়।” 

   

About

Popular Links

x