Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত দুই যুবক

দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে

আপডেট : ১১ মে ২০২৬, ১১:২৮ এএম

যশোরের শার্শা উপজেলায় কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। 

সোমবার (১১ মে) সকাল সাড়ে ৭টার দিকে শার্শা থানাধীন খাজুরা গ্রামের গিলাপোল নামক স্থানের কেবি ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নাভারন থেকে  শার্শার উলশী এলাকার গিলাপোলে কেবি ইটভাটার সামনে সাতক্ষীরাগামী একটি ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক শাহীনুর রহমান (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। তিনি শার্শা উপজেলার উলশী খালপাড় এলাকার জুলফিকার সিদ্দিকের ছেলে।

এসময় মোটরসাইকেলের আরোহী তোজাম্মেল হোসেন (৪২) গুরুতর আহত হন। পরে তাকে নাভারন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উলশী এলাকার মৃত আতিয়ার গাইনের ছেলে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে এবং মরদেহ দুইটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

 

 

   

About

Popular Links

x