Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হচ্ছে কারিনাকে

 বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ

আপডেট : ১১ মে ২০২৬, ০২:৫১ পিএম

বেশ কিছুদিন ধরে লিভার সংক্রান্ত জটিলতায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কারিনা হামিদ।

এ অবস্থায় সোমবার (১১ মে) বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ।

কায়সার হামিদ বলেন, “বিকেলে এয়ার অ্যাম্বুলেন্স ওকে চেন্নাই থেকে নিতে আসবে।”

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে কায়সার হামিদের একটি ভিডিও। সেখানে মেয়ের জন্য দোয়া ও সহযোগিতা চান সাবেক এ ফুটবলার। ওই ভিডিওতে তিনি বলেন, “মেয়ের চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সসহ প্রাথমিকভাবে প্রায় এক কোটি টাকার প্রয়োজন, যা পরিবারের পক্ষে বহন করা অসম্ভব।”

গত ২ মে থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে নিয়ে লিভার ট্রান্সপ্লান্ট করানো প্রয়োজন। 

আগে থেকেই ফ্যাটি লিভারের সমস্যা ছিল কারিনার। কয়েক দিন ধরেই জ্বরে আক্রান্ত হন তিনি। শুরুতে সাধারণ অসুস্থতা মনে হলেও পরে অবস্থার দ্রুত অবনতি হতে থাকে।  সেসময় চিকিৎসকরা হেপাটাইটিস এ-তে আক্রান্ত হয়েছেন তিনি, এমন তথ্য দেন। পরে জটিলতা বাড়তে থাকায় গত শুক্রবার লিভার ফেইল করলে লাইফ সাপোর্টে নেওয়া হয় তাকে।

   

About

Popular Links

x