Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বেনাপোল সীমান্ত দিয়ে ১০ জনকে ঠেলে পাঠালো বিএসএফ 

বর্তমানে ঠেলে পাঠানো ব্যক্তিরা বেনাপোল সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে

আপডেট : ০১ জুন ২০২৬, ১১:৪৪ এএম

যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্ত দিয়ে প্রায় ১০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্তমানে তারা বেনাপোলে সাদিপুর গ্রামের বোম্বে তলার খড়ের মাঠে শূন্যরেখায় (জিরো লাইনে) অবস্থান করছে। 

রবিবার (৩১  মে) দিবাগত রাতে কাঁটাতারের গেট খুলে তাদের বাংলাদেশে ঠেলে পাঠানো হয়।  বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাটি জানতে পেরে তা প্রতিহত করে। 

বিজিবি সূত্রে জানা গেছে, বেনাপোলের সাদিপুর সীমান্ত এলাকায় নারী ও শিশুসহ প্রায় ১০ জনকে ঠেলে পাঠিয়েছে। এসময় যশোর ৪৯ ব্যাটালিয়নের টহল দলের বিজিবি সদস্যরা তাদের আটকে দেয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিএসএফের ঠেলে পাঠানো ১০ জন বেনাপোল সীমান্তের সাদিপুর মাঠের ভারত-বাংলাদেশের জিরো লাইনে অবস্থান করছে। বিষয়টি সমাধানের জন্য বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে। সকাল ১০ টার দিকে বিষয়টি সমাধানের জন্য বিজিবি-বিএসএফ'র মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।”

   

About

Popular Links

x