Tuesday, July 14, 2026

সেকশন

English
Dhaka Tribune

হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে আক্রান্তের সংখ্যা ৫০,০০০ ছাড়ালো

আপডেট : ১১ মে ২০২৬, ০৬:১১ পিএম

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১,৪৫৯ শিশু।

সোমবার (১১ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৩৫০ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৬৫ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৪১৫ শিশু মারা গেছে।

এছাড়া, ২৪ ঘণ্টায় ১১৮ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১,৩৪১। এই সময়ে ১,০৭১ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১,১৩০ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৫০,৫০০। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৬,৯৩৭। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৩৫,৯৮০ রোগী, যাদের মধ্যে ৩১,৯৯২ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

   

About

Popular Links

x