বান্দরবান শহরের সাঙ্গু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া হৃদয় (২২) এর মরদেহ উদ্ধার করছে ফায়ারসার্ভিস এর ডুবুরি দল।
বুধবার (১৩ মে) শহরের ক্যাচিংঘাটা বোটঘাটা সাঙ্গু নদীতে দুপুর দেড়টায় গোসল করতে গিয়ে নিখোঁজ হয় হৃদয়। পরে সাঙ্গু নদীর চরে তার ব্যবহৃত জুতা ও কাপড় দেখতে পান স্বজনরা তারপর বিকাল ৫.৩০ এর দিকে বান্দরবান ফায়ার সার্ভিসে খবর দেয়ার পর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে সাঙ্গু নদীতে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করে তবে তার সন্ধান না পেয়ে রাতে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আনা হয়।
বৃহস্পতিবার (১৪ই মে) সকাল ৬ টায় ফায়ার সার্ভিসের ড়ুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনার আগেই সাঙ্গু নদীতে নিখোঁজ হৃদয়ের লাশ ভেসে উঠে। পরে তাকে উদ্ধার করে, লাশ বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়।
উদ্ধার অভিযানের বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বান্দরবান কার্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক, আব্দুল মান্নান আনছারী জানান, নিখোঁজের পর উদ্ধার অভিযান পরিচালনা করি, সন্ধ্যার পর তার সন্ধান না পেয়ে চট্টগ্রাম থেকে ডুবুরি দল বান্দরবানে নিয়ে আসা হয়েছে, আজ সকালে লাশ সাঙ্গু নদীতে ভেসে উঠে।



