Thursday, July 02, 2026

সেকশন

English
Dhaka Tribune

নারায়ণগঞ্জে নিজ প্রতিষ্ঠানে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

চানমারী মাউড়াপট্টি এলাকায় ফ্রেন্ডস ক্যাবল নামে তার নিজ প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে

আপডেট : ১৪ মে ২০২৬, ০৪:২২ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় নাছির (৬০) নামে এক ডিশ লাইন ও ক্যাবল ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযাগ উঠেছে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে চানমারী মাউড়াপট্টি এলাকায় ‘ফ্রেন্ডস ক্যাবল’ নামে তার নিজ প্রতিষ্ঠানের অফিসে এ ঘটনা ঘটে। নিহত নাছির ফতুল্লার চানমারী মাউড়াপট্টি এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো নাছির তার ব্যবসা প্রতিষ্ঠানে একা অবস্থান করছিলেন। দুপুর এক টার দিকে হঠাৎ তার চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে শহরের ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে কালো হাতলযুক্ত রক্তমাখা একটি ছুরি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

এদিকে ঘটনার প্রত্যক্ষদর্শী আলাউদ্দিন নামে এক অটো রিকশা চালক বলেন, “ঘটনার সময় আমি সড়কে রিক্সা নিয়ে অবস্থান করছিলাম। এ সময় ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি হাতে কালো পাঞ্জাবি পরিহিত একজনকে দৌড়ে মাইক্রোস্ট্যান্ডের দিকে চলে যেতে দেখেছি। এর বেশি কিছু জানা নেই।“ 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, “কোন এক ব্যক্তি ছুরিকাঘাত করলে ব্যবসায়ীকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। তার বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হত্যায় ব্যবহৃত কাভার সহ একটি ছুরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কার্যক্রম অব্যাহত রয়েছে। তদন্ত শেষে হত্যার কারণ বলা সম্ভব হবে।“

   

About

Popular Links

x