Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

মৌলভীবাজারে উগ্রবাদী সংগঠনের সদস্য গ্রেপ্তার

পুলিশ জানায়, ওই ব্যক্তি আত্মগোপনে থেকে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন

আপডেট : ১৫ মে ২০২৬, ০৪:১৮ পিএম

মৌলভীবাজারের বড়লেখায় বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন মাকতাবাহ আল হিম্মাহ আদদাওয়াতুল ইসলামিয়াহ-এর সদস্য ও বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্য মো. রাহেদ হোসেন মাহেদকে (২৩) গ্রেপ্তার করেছে বড়লেখা থানা পুলিশ।

শুক্রবার (১৫ মে) সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয় থেকে এক  বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, বৃহস্পতিবার (১৪ মে)  দুপুর আড়াইটায় বড়লেখা উপজেলার বোবারথল ষাইটঘরি এলাকার একটি দুর্গম টিলা হতে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি উগ্রবাদী জঙ্গি সংগঠনের সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। রেড এলার্ট জারির পর থেকে তিনি আত্মগোপনে ছি্লেন। সম্প্রতি অবৈধভাবে ভারত যাওয়ার চেষ্টা করছিলেন।

পুলিশ সুপার (এসপি) মো. রিয়াজুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, “গ্রেপ্তার রাহেদ ঢাকার শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার আসামি। কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ওই মামলার তদন্ত করছে।”

তিনি আরও বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।”

এসপি জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য রাহেদ হোসেন মাহেদকে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সিটিটিসির কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, জাতীয় সংসদসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও নিরাপত্তা বাহিনীর ওপর সম্ভাব্য উগ্রবাদী হামলার পরিকল্পনা সংক্রান্ত বিষয়ে গত ২৩ এপ্রিল ২০২৬ তারিখে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক গোয়েন্দা সতর্কতা জারি করা হয়।

এরই ধারাবাহিকতায় প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন “মাকতাবাহ আল হিম্মাহ আদদাওয়াতুল ইসলামিয়াহ”-এর সদস্য এবং বাংলাদেশ সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্য মো. রাহেদ হোসেন মাহেদ (২৩) ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

উক্ত তথ্যের ভিত্তিতে এবং পূর্বঘোষিত রেড এলার্ট কার্যক্রমের অংশ হিসেবে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খানের নেতৃত্বে একটি চৌকস পুলিশ পুলিশ দল বড়লেখা থানাধীন দুর্গম বোবারথল ষাইটঘরি এলাকায় বিশেষ গোপন অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

   

About

Popular Links

x