Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

পরকীয়া প্রেমিককে বিয়ে করায় স্বামীর আত্মহত্যা

ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর বিষাক্ত ট্যাবলেট সেবন করে তিনি আত্মহত্যা করেন

আপডেট : ১৫ মে ২০২৬, ০৯:৪৫ পিএম

বগুড়া শহরের নামাজগড় ডালপট্টিতে পরকিয়ার জেরে স্ত্রী চলে যাওয়ায় রাহুল যাদব (৩২) নামে এক ব্যবসায়ী ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর বিষাক্ত ট্যাবলেট সেবনে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (১৪ মে) গভীর রাতে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেজ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শুক্রবার (১৫ মে) সদর থানার এসআই আবদুল্লাহ আল সাদিক এ তথ্য দিয়েছেন।
পুলিশ ও স্বজনরা জানান, রাহুল যাদব বগুড়া শহরের নামাজগড় ডালপট্টির একজন বাসিন্দা। তিনি ভোগ্যপণ্য বিভিন্ন ধরনের ডাল আমদানিকারক ছিলেন। স্ত্রী পরকিয়া প্রেমের জেরে কয়েকমাস আগে আট বছর বয়সী মেয়েকে রেখে অন্য ছেলের জন্য চলে যান। এরপর থেকেই রাহুল মানসিকভাবে ভেঙে পড়েন।

নিজের ফেসবুক আইডিতে বৃহস্পতিবার সকালে স্ট্যাটাস দেন, “নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। ভালো লাগছে না। আর ভালো থেকো সবাই। আমার বাবুটাকে তোমরা সবাই দেখে রাখিও। বাবু তুমি ভালো করে মানুষের মতো মানুষ হবে। তুমি গেলে বাবুটাকে আমাদের এতিম করে দিয়ে গেলে। ভালো থেকো। আমিও হয়ত আর থাকবো না এই পৃথিবীতে।” এভাবে তিনি পৃথিবী থেকে চলে যাওয়ার ইঙ্গিত দেন।
বৃহস্পতিবার বেলা ২টার দিকে রাহুল নিজ ঘরে বিষাক্ত ট্যাবলেট সেবন করেন। অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি  করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে মারা যান।
বগুড়া সদর থানার এসআই আবদুল্লাহ আল সাদিক জানান, কোন অভিযোগ না থাকায় ও পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে মৃত রাহুল যাদবের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

   

About

Popular Links

x