Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিদ্যুৎ বিভাগের নতুন সচিব মিরানা মাহরুখ

সচিব পদে পদোন্নতির পর তাকে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়

আপডেট : ১৯ মে ২০২৬, ০৬:১৭ পিএম

বিদ্যুৎ বিভাগের সচিব পদে মিরানা মাহরুখকে পদায়ন করা হয়েছে। এর আগে তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (১৯ মে) সচিব পদে পদোন্নতির পর তাকে পদায়ন করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশে এতে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব জেতি প্রু। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

জানা গেছে, মিরানা মাহরুখ বিসিএস ১৮ ব্যাচের কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে লোকপ্রশাসনে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর এবং মেলবোর্নের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন।

কর্মজীবনে মাঠ প্রশাসন ও মন্ত্রণালয়ের বিভিন্ন পদে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি হংকংয়ে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল অফিসে কাউন্সেলর ও হেড অব চ্যান্সারি হিসেবেও কাজ করেছেন।

এদিকে, বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আরেকটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ফারজানা মমতাজ ২০২৪ সালের ৬ অক্টোবর বিদ্যুৎ বিভাগের সচিব হিসেবে যোগদান করেছিলেন।

   

About

Popular Links

x