Friday, July 24, 2026

সেকশন

English
Dhaka Tribune

যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক চুক্তি নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান

আপডেট : ২৪ মে ২০২৬, ০৩:১৯ পিএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের সামরিক চুক্তি সই হলে, তা দেশের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব পুরোপুরি রক্ষা করেই করা হবে বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শনিবার (২৩ মে) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। সম্প্রতি তার যুক্তরাষ্ট্র ও মরক্কো সফর এবং দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু নিয়ে গণমাধ্যমকে ব্রিফ করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত সামরিক চুক্তি ‘জিসোমিয়া’ এবং ‘আকসা’ কবে নাগাদ সই হতে যাচ্ছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এই বিষয়টি কেবল পররাষ্ট্র মন্ত্রণালয়ের একক সিদ্ধান্তের বিষয় নয়। এর সঙ্গে দেশের সামরিক বাহিনীসহ নানা অংশীজন এবং সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় জড়িত রয়েছে। সবার সম্মিলিত মতামত ও চুলচেরা বিশ্লেষণের ভিত্তিতেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন যে, তাঁর সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরে এই সামরিক চুক্তিগুলো নিয়ে নতুন করে কোনো আলোচনা হয়নি।

যুক্তরাষ্ট্র সফরের অর্জন তুলে ধরে শামা ওবায়েদ ইসলাম জানান, এই সফরে ওয়াশিংটনের সঙ্গে বাংলাদেশের অভিবাসন, রোহিঙ্গা সংকট, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকার দৃঢ় আশ্বাস পুনর্ব্যক্ত করেছে এবং এই শরণার্থীদের মানবিক সহায়তায় বড় অঙ্কের অর্থ বরাদ্দ দিয়েছে বলে জানান তিনি। এছাড়া মার্কিন কর্মকর্তা পল কাপুরের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের প্রসার, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং দুই দেশের মধ্যে ভিসা প্রক্রিয়া আরও সহজ করার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে।

   

About

Popular Links

x