Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঈশ্বরদীতে শিশুকে যৌন নির্যাতন, বৃদ্ধ আটক

অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে

আপডেট : ২৪ মে ২০২৬, ০৫:৪৫ পিএম

পাবনার ঈশ্বরদীতে ছয় বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে রাহাত প্রামানিক (৬০) নামে এক প্রবীণ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রবিবার (২৪ মে) দুপুরে অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, শনিবার (২৩ মে) রাতে ভুক্তভোগী শিশুর বাবা আনোয়ার হোসেন ঈশ্বরদী থানায় একটি এজাহার দায়ের করেন।

অভিযুক্ত রাহাত প্রামানিক উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ী বাঁশেরবাদা এলাকার বাসিন্দা।

থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত রাহাত প্রামানিক প্রায়ই শিশুকে একা পেলে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন। কোলে নিয়ে চুম্বনসহ অশালীন আচরণ করতেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আদর করার কথা বলে ভুক্তভোগী শিশুকে কোলে নিয়ে নির্যাতনের চেষ্টা করেন অভিযুক্ত। এ সময় শিশুর কান্নার শব্দ শুনে স্থানীয়রা তার বাড়ির শয়ন কক্ষ থেকে ওই শিশুকে উদ্ধার করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, “ওই শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে দায়ের করা এজাহারের ভিত্তিতে রাহাত প্রামানিকে আটক করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।”

   

About

Popular Links

x