Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে ঈদ-উল-আজহার জামাত

মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে

আপডেট : ২৬ মে ২০২৬, ০৩:২২ পিএম

ঈদ-উল-আজহা পালিত হবে ২৮ মে বৃহস্পতিবার। ঈদের দিন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল ৭টা ৩০ মিনিটে ঈদ-উল-আজহার জামাত অনুষ্ঠিত হবে। 

মঙ্গলবার (২৬ মে) জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদের জামাতে সংসদ সদস্য (এমপি), সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী ও আশপাশ এলাকার মুসল্লিরা অংশগ্রহণ করবেন। সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত হয়ে জামাতে শরিক হওয়ার জন্য সংসদ সচিবালয়ের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জামাতে অংশগ্রহণকারী সব মুসলমানকে অজুসহ নামাজের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে আসার জন্য অনুরোধ করেছে সংসদ সচিবালয়। 

এ ছাড়া নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে জায়নামাজ, মোবাইল ফোন ও প্রয়োজনে ছাতা ব্যতীত অন্য কোনো ব্যাগ বা বস্তু সঙ্গে না আনারও অনুরোধের কথা তুলে ধরা হয়েছে বিজ্ঞপ্তিতে। 

 

   

About

Popular Links

x