Sunday, July 19, 2026

সেকশন

English
Dhaka Tribune

নাসীরুদ্দীন পাটওয়ারীর অফিস বন্ধ ঘোষণা

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে তিনি এ ঘোষণা দেন

আপডেট : ২৬ মে ২০২৬, ০৭:২৩ পিএম

নিরাপত্তাজনিত কারণে মতিঝিলের অস্থায়ী অফিসের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী।

মঙ্গলবার (২৬ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

পাটওয়ারী জানান, মতিঝিলের হোটেল পারাবাতের গ্যারেজে থাকা অস্থায়ী অফিসের কার্যক্রম বন্ধ করা হয়েছে। এখন থেকে দলের সব সাংগঠনিক ও প্রশাসনিক কার্যক্রম রূপায়ণ টাওয়ারের ১৫ তলা থেকে পরিচালিত হবে।

তিনি সবাইকে নতুন অফিসে যোগাযোগ করার আহ্বান জানান।

পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমাদের পথচলা অব্যাহত থাকবে, জনগণের আস্থা, রাজনৈতিক শালীনতা, নিরাপত্তা ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে।”

পোস্টের শেষাংশে তিনি একটি সতর্কবার্তাও দেন। সেখানে উল্লেখ করা হয়, কেউ যদি পূর্ববর্তী স্থানে গিয়ে কোনো ধরনের নিরাপত্তাজনিত ঝুঁকি, হামলা, মামলা বা ক্ষতির সম্মুখীন হন, তাহলে তার দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তিকেই বহন করতে হবে।

এ সময় সবাইকে নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি।

   

About

Popular Links

x