Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

 এখন পর্যন্ত সারা দেশে হাম নিয়ে মৃত্যু হয়েছে মোট ৪৮৫ শিশুর

আপডেট : ২৯ মে ২০২৬, ০৪:৩২ পিএম

হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৭৩২ শিশু। 

শুক্রবার (২৯ মে) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। 

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৪৮৫টি শিশুর। 

আর হামে আক্রান্ত হয়ে আরও ৯০টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৫৭৫টি শিশু মারা গেছে। 

হাম ও হামের উপসর্গে আক্রান্ত শিশুর সংখ্যা দিন দিন বাড়ছে। এর আগে, হামে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ১৭ শিশুর মৃত্যু হয়েছিল। আর এবার ঈদের দ্বিতীয় দিন মৃত্যু হলো ১০ শিশুর। 

   

About

Popular Links

x