Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

আদ্-দ্বীন হাসপাতালে বেকারির সন্ধান, মিলেছে প্রচুর ময়লা

বিকেলে হাসপাতালটি পরিদর্শন শেষে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান

আপডেট : ৩০ মে ২০২৬, ০৬:৪৫ পিএম

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে পরিদর্শনে গিয়ে একটি বেকারির সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 

শনিবার (৩০ মে) বিকেলে হাসপাতালটি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে একটি বেকারি পরিচালিত হচ্ছে, যেখানে দুটি ইলেকট্রিক ওভেন ব্যবহার করা হলেও কোনো প্রকৌশলী নিয়োজিত নেই। বিষয়টিকে অনিয়ম উল্লেখ করে তিনি বলেন, “এটা ঠিক হয়নি।” এছাড়া বেকারির ভেতরে প্রচুর ময়লাও পাওয়া গেছে বলে জানান তিনি।

তিনি বলেন, হাজার হাজার শিক্ষার্থীর জন্য ওই বেকারিতে খাবার প্রস্তুত করা হতো। সেখান থেকে কোনো ধরনের গ্যাস নির্গত হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

মন্ত্রী আরও জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট দুই চিকিৎসকের সঙ্গে কথা বলা হয়েছে এবং তারা তদন্তে সহায়ক কিছু তথ্য ও ইঙ্গিত দিয়েছেন।

তদন্ত কার্যক্রম আরও জোরদার করতে তদন্ত কমিটির সদস্য সংখ্যা তিনজন বাড়ানো হয়েছে বলেও জানান তিনি। আগামী ৩ জুন পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী।

উল্লেখ্য, গত ২৬ মে রাতে আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। পরদিন পরিবারের আবেদনের পর ময়নাতদন্ত ছাড়াই নবজাতকদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

   

About

Popular Links

x