Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

কৃষক তালিকা নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৮

ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়নকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

আপডেট : ৩০ মে ২০২৬, ১০:১১ পিএম

নেত্রকোণার মদন উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়নকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (৩০ মে) ভোরে উপজেলার মাঘান ইউনিয়নের রুহিলী গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় নাম অন্তর্ভুক্তি নিয়ে কয়েকদিন ধরে যুবায়ের হোসেন আনোয়ার হোসেনের পক্ষের মধ্যে বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, তালিকা তৈরির সময় যুবায়ের হোসেনের পরিবারের কয়েকজন সদস্যের নাম বাদ দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ক্ষোভ উত্তেজনা সৃষ্টি হয়।

স্থানীয়দের মতে, শনিবার ভোর চারটার দিকে বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে যুবায়ের হোসেন আনোয়ার হোসেনসহ অন্তত আটজন আহত হন।

আহতদের উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, সংঘর্ষে জড়িত উভয় পক্ষই বিএনপির কর্মী সমর্থক হিসেবে পরিচিত।

বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আনিছ মিয়া বলেন, “যুবায়ের হোসেন ঢাকায় বসবাস করেন এবং কৃষিকাজের সঙ্গে সরাসরি জড়িত নন। কারণে তার নাম তালিকায় রাখা হয়নি। তবে তার পরিবারের যেসব সদস্য কৃষিকাজ করেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।“ তিনি আরও জানান, তালিকাটি এখনো চূড়ান্ত হয়নি এবং বিষয়টি নিয়েই মূলত বিরোধের সূত্রপাত।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।“

   

About

Popular Links

x