Saturday, June 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন-তামিমা দম্পতি

বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ রায় দেন

আপডেট : ১০ জুন ২০২৬, ০১:০৭ পিএম

বিয়ে বিচ্ছেদের আগেই নতুন বিয়ের অভিযোগে করা মামলা থেকে খালাস পেয়েছেন ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মী। 

বুধবার (১০ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ রায় দেন।

তামিমা তার সঙ্গে বিয়ের সম্পর্ক রেখেই নাসিরকে বিয়ে করেন, এমন অভিযোগের প্রেক্ষিতে মামলা করেছিলেন তার সাবেক স্বামী রাকিব হাসান। 

গত ৬ মে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলার রায়ের জন্য ১০ জুন দিন ধার্য করেন আদালত। 

২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় নাসির হোসাইন ও তামিমা সুলতানার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। 

বিয়ের খবর বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আগের স্বামীকে আইনগতভাবে তালাক না দিয়েই দুজনের বিয়ের অভিযোগ ওঠে।  

এ ঘটনায় ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি নাসির ও তামিমার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন তামিমার আগের স্বামী রাকিব হাসান। 

একই বছরের ৩০ সেপ্টেম্বর পুআদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় লিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

   

About

Popular Links

x