Thursday, July 02, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় বসানোয়, আগে বিএনপির ক্ষমা চাওয়া উচিত’

যারা বাংলাদেশ চাননি, তাদের কেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী বানিয়েছিলেন এমন প্রশ্নও করেন তিনি

আপডেট : ০১ জুলাই ২০২৬, ১০:৩৭ পিএম

রাষ্ট্রপতি হিসেবে আবদুর রহমানকে, প্রধানমন্ত্রী হিসেবে শাহ আজিজুর রহমানকে, একই সঙ্গে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেওয়া আরো ১৪-১৫ জনকে মন্ত্রী করায় আগে বিএনপির ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের, “মুক্তিযুদ্ধের ভূমিকার জন্য জামায়াতের ক্ষমা চাওয়া উচিত” এ বক্তব্যের উত্তরে এসব বলেন তিনি। 

বিএনপির সঙ্গে অতীতে জোটবদ্ধ হওয়ার কথা তুলে ধরেন তিনি বলেন, “যে ভাষায় জামায়াতকে প্রশ্ন করা হয়, তাহলে আমাদেরও প্রশ্ন আছে। সেই জবাবটা বিএনপিকে দিতে হবে।”
 
“বিএনপি ক্ষমতায় আসার পরই স্বাধীন বাংলাদেশে অন্তত ১৫-১৬ জনকে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপি করেছেন, যারা একাত্তরে পাকিস্তানের অখণ্ডতার পক্ষে ছিলেন। কেন করেছিলেন-সেই জবাব দেন।”

এসময় বাংলাদেশ বিরোধীদের বিএনপি পুরস্কৃত করেনি প্রশ্ন তুলে তিনি বলেন, “তারা (বিএনপি) বলে জামায়াতের ওপরে ভূত চেপেছে। এখন দেখা যাচ্ছে, সরকার আর সরকারি দলের ওপর ভূত চেপেছে। বিএনপি মহাসচিবের মাথায়ও ভূত চাপে। মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয়কে সামনে এনে জাতির মধ্যে বিভ্রান্তি তৈরি করেন। বিভ্রান্তির মাধ্যমে দেশকে আবার ফ্যাসিবাদের হাতে তুলে দিতে চাইছেন। সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি– এটাই বিএনপির অবস্থান।” 

সংবাদ সম্মেলনটিতে জুলাই ছাত্র আন্দোলনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। 

   

About

Popular Links

x