প্রতিদিনই কমবেশি বৃষ্টি হলেও রাজধানী ঢাকার বাতাসে দূষণের মাত্রা কমার তেমন কোনো লক্ষণ নেই।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার বলছে, বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৮টা থেকে ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স স্কোর ১৪২ নিয়ে বিশ্বে সর্বোচ্চ দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়। বুধবার এ সংস্থার জরিপে ঢাকার অবস্থান ছিল পঞ্চম।
রিয়েল টাইম একিউআই স্টেশন র্যাঙ্কিংয়ে দেখা যায়, ঢাকার কিছু জায়গায় দূষণের মাত্রা সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর থেকে সবার জন্য অস্বাস্থ্যকর অবস্থায় আছে।
ঢাকার চেয়েও বেশি বায়ুদূষণ হচ্ছে ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গোর রাজধানী কিনশাসা, ইন্দোনেশিয়ার জাকার্তা (১১৭, সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর), ইসরায়েলের জেরুজালেম (১১১, সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর) ও সৌদি আরবের রিয়াদ (১১০, সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর)।
রাজধানীর মধ্যে সবচেয়ে দূষিত যেসব এলাকা
রাজধানীর মধ্যে সবচেয়ে দূষিত এলাকাগুলো হচ্ছে, মোহাম্মদপুরের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল ও এর আশপাশ, যার আইকিউএয়ার স্কোর ১৯৮, এটি সবার জন্য অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক।
এছাড়া, বিআইডিএস, গুলশানের বেজ এজওয়াটার আউটডোর, পুরান ঢাকার বেচারাম দেউড়ি, ধানমন্ডি, বারিধারার পার্ক রোড, বারিধারা লেকসাইড, গুলশান লেক পার্ক, গোড়ান ও গুলশান-২-এর রব ভবন এলাকাতেও দূষিত বায়ুর মাত্রা বেশি।



