Monday, July 06, 2026

সেকশন

English
Dhaka Tribune

জাতীয় সঞ্চয় স্কিমের সুদের হার নির্ধারণ

এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ০৮:৫৩ পিএম

জাতীয় সঞ্চয় স্কিমগুলোর সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ডিসেম্বর পর্যন্ত বিদ্যমান সুদের হার ও শর্ত বহাল থাকবে।

সোমবার (৬ জুলাই) এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক। পরে দেশের সব তফসিলি (বাণিজ্যিক) ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে তা পাঠানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি-জুন মেয়াদে জাতীয় সঞ্চয় স্কিমে যে সুদের হার ও শর্ত কার্যকর ছিল, ২০২৬ সালের জুলাই-ডিসেম্বর মেয়াদেও একই হার ও একই শর্ত বহাল থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ বিষয়ে গত ২ জুলাই অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) একটি প্রজ্ঞাপন জারি করে। সেই প্রজ্ঞাপনের আলোকে কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সুদের হার অপরিবর্তিত থাকায় নতুন বিনিয়োগকারী এবং নির্ধারিত সময়ে সঞ্চয়পত্র ক্রয়কারী গ্রাহকরা আগের মতোই বিদ্যমান হার অনুযায়ী মুনাফা পাবেন। একই সঙ্গে জাতীয় সঞ্চয় স্কিমের বিদ্যমান শর্তাবলিতেও কোনো পরিবর্তন আনা হয়নি।

   

About

Popular Links

x