Thursday, July 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

ডেঙ্গুতে আজও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯০

চলতি বছর সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোট ২৪ জন মারা গেলেন

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ১০:৩১ পিএম

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুজন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৯০ জন।

বৃহস্পতিবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট ২৪ জন মারা গেছেন। তাদের মধ্যে ১২ জন পুরুষ ও ১২ জন নারী।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এই দুজনের মৃত্যু নিয়ে চলতি মাসে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ছয়জনে। এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে জুন মাসে ১৩ জন। আর জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে দুই ও মে মাসে একজনের মৃত্যু হয়েছে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৪৮, চট্টগ্রাম বিভাগে ৩৪, ঢাকা দক্ষিণ সিটিতে ৩১, ঢাকা উত্তর সিটিতে ৪০, খুলনা বিভাগে ২২, ময়মনসিংহ বিভাগে ছয়, রাজশাহী বিভাগে সাত ও সিলেট বিভাগে দুজন রয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭,৭৪৭ জন। তাদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৭,০৬৮ জন।

   

About

Popular Links

x