Thursday, July 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

আবারও সিলেটের ডিসি পরিবর্তন

১১ দিনের মাথায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হলো

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ১০:৫২ পিএম

সিলেটে নতুন করে জেলা প্রশাসকের (ডিসি) দায়িত্ব দেওয়া হলো। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুনকে এই জেলার ডিসি নিয়োগ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) নতুন ডিসি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

১১ দিনের মাথায় আবারও জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হলো।

গত ২৮ জুন কুমিল্লার ডিসি মু. রেজা হাসানকে সিলেটের ডিসি পদে বদলি করা হয়। তবে একজন মন্ত্রীর বিরোধিতায় তিনি ওই পদে যোগ দিতে পারেননি বলে গুঞ্জন রয়েছে। রেজা হাসান সিলেটের ডিসির পদে যোগ দিতে কুমিল্লার ডিসির দায়িত্ব ছাড়েন। একই সময়ে কুমিল্লায়ও নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়।

এর আগে, গত ২১ জুন সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।

   

About

Popular Links

x