Thursday, July 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাপে কামড়েছে, কোন প্রজাতির বোঝাতে সাপ নিয়েই হাসপাতালে গেলেন তরুণ

মঙ্গলবার (২১ জুলাই) রাতে পুকুরে মাছ ধরতে গিয়ে ওই তরুণকে সাপে কামড় দেয়

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০১:৪৪ পিএম

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সাপে কাটার পর চিকিৎসা পেতে বিষধর সাপটিও সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেছেন এক তরুণ। চিকিৎসকেরা বলছেন, এতে দ্রুত সাপের ধরন শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া সম্ভব হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) রাতে পুকুরে মাছ ধরতে গিয়ে ওই যুবককে সাপে কামড় দেয় বলে জানা গেছে। 

আহত ওই তরুণ নাম নাজমুল (২০), তিনি উপজেলার শালবাহান শংকরপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে।

নাজমুলের স্বজন জানান, পুকুরে মাছ ধরার সময় তার ভাতিজাকে সাপ কামড় দেয়। তাই চিকিৎসকরা যেন বুঝতে পারেন কী ধরনের সাপ কামড়েছে এবং সে অনুযায়ী চিকিৎসা দিতে পারেন, সাপটিকেও হাসপাতালে নেওয়া হয়।

তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. বাপ্পি আহম্মেদ জানান, কামড় সাপসহ দ্রুত হাসপাতালে আসায় এবং সাপটির ধরন শনাক্ত করা ও চিকিৎসা দেওয়া সহজ হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন,  বর্তমানে আশঙ্কামুক্ত তিনি বলেও জানান ওই চিকিৎসক।

   

About

Popular Links

x