Sunday, July 26, 2026

সেকশন

English
Dhaka Tribune

দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেলো আইনজীবীর

নিহতের পিঠে ও পাজরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০২:১৩ পিএম

বাগেরহাটে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় পথরোধ করে এক আইনজীবীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) গভীর রাতে বাগেরহাট শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন।   

নিহত নিজাম উদ্দীন শান্ত (৪২) বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের তোরাব আলীর ছেলে। তিনি জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন। 

ওসি শামসুল আরেফিন বলেন, “শুক্রবার রাত ১টার দিকে নিজাম উদ্দীন শান্ত বাগেরহাট শহরের চেম্বার শেষ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। তিনি শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তার পথরোধ করে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

ওসি জানান, নিহতের পিঠে ও পাজরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয় বলে ধারণা চিকিৎসকের।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

কারা, কী কারণে এই আইনজীবীকে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে হত্যার কারণ অনুসন্ধান ও হত্যাকারীদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান তিনি।

   

About

Popular Links

x