Wednesday, July 29, 2026

সেকশন

English
Dhaka Tribune

একই লাইনে মুখোমুখি দুই ট্রেন, আতঙ্কে লাফ দিয়ে আহত ৪ যাত্রী

এ বিষয়ে তদন্ত করতে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০২:০০ পিএম

বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর রেল স্টেশনে একই লাইনে দুটি ট্রেন চলে আসার ঘটনা ঘটেছে। এসময় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দিলে প্রাণ বাঁচাতে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে অন্তত চার যাত্রী আহত হয়েছেন। 

বুধবার (২৯ জুলাই) সকালে এ ঘটনা চালক ও রেল কর্তৃপক্ষের তাৎক্ষণিক পদক্ষেপে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। সুখানপুকুর রেল স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল মতিন এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে তদন্ত করতে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

স্থানীয়রা বলছেন, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর স্টেশনে কলেজ ট্রেন প্রবেশের সময় বিপরীত দিক থেকে পদ্মরাগ এক্সপ্রেস ট্রেনও একই লাইনে চলে আসে। দুটি ট্রেন মুখোমুখি অবস্থানে চলে আসতে দেখে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় কয়েকজন যাত্রী চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়লে অন্তত চারজন আহত হন। স্থানীয়ভাবে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। 

সুখানপুকুর রেল স্টেশনের স্টেশন মাস্টার আবদুল মতিন বলেন, “কলেজ ট্রেনকে লাইন ক্লিয়ারের সিগন্যাল দেওয়া হয়নি। এর আগেই ট্রেনটি স্টেশনে প্রবেশ করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।” 

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে সহকারী সেতু প্রকৌশলী লালমনিরহাট আফজাল হোসেন হোসেন জানান, টিআই লালমনিরহাট ছহির উদ্দিনের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর ওই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

   

About

Popular Links

x