Wednesday, August 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

জুলাই গণঅভ্যুত্থানের অনুষ্ঠানে ‘হট্টগোল’  

তথ্যচিত্র প্রদর্শনীর সময় এনসিপির নেতাকর্মীরা স্লোগান দেন 

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০২:০৭ পিএম

জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে একটি তথ্যচিত্র প্রদর্শনীকে কেন্দ্র করে ‘হট্টগোল’ হয়েছে। 

দর্শক সারিতে উপস্থিত কয়েকজন অনুষ্ঠানের প্রধান অতিথি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ-এর সামনেই হইচই শুরু করেন। পরে পরিস্থিতি শান্ত করতে মঞ্চ থেকে একাধিকবার আহ্বান জানানো হয়। 

বুধবার (৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানটির আয়োজন করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। 

ভিডিওতে দেখা যায়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন। 

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মঞ্চে এসে সবাইকে শান্ত করার চেষ্টা করেন। তিনি বলেন, “আপনাদের মধ্য থেকে যারা বক্তব্য দিতে চান দয়া করে আপনারা এখানে এসে কথা বলুন, আপনাদের মধ্য থেকে যে বক্তব্য দিতে চান দয়া করে এখানে এসে কথা বলুন। আপনারা শান্তভাবে বসুন।” 

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে ডেকে আনতে বলেন।  

আখতার হোসেন মঞ্চে এসে বলেন, “ডকুমেন্টারিতে যে অসঙ্গতি আছে তা আমরা দেখেছি, আমরা সরকারকে বিষয়টা জানাবো। আজকের দিনটা গুরুত্বপূর্ণ একটা দিন। আমাদের শহীদ পরিবারের সম্মানে আমরা এখানে শান্ত হয়ে বসে পড়বো। আমরা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবো। বিশেষ করে ৩ আগস্টের যে ঘটনা প্রবাহ সেটি এখানে একেবারে অনুপস্থিত। এগুলো নিয়ে আমরা মন্ত্রণালয়ের কাছে জবাবদিহি চাইবো। আপনারা শান্ত হয়ে বসে পড়ুন, আপনাদেরকে শান্ত হয়ে বসার অনুরোধ করছি।” 

এরপর মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খান বলেন, “ডকুমেন্টারিতে যে অসঙ্গতি আছে, ৩ আগস্টের বিষয়সহ যা যা অসঙ্গতি আছে এগুলো আমরা খতিয়ে দেখবো।” 

   

About

Popular Links

x