Friday, October 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

শনিবার রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পিএম

পাইপলাইনের জরুরি মেরামতের কারণে শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর কয়েকটি এলাকায় চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নতুন বাজার থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত সড়কের উভয় পাশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় নর্দ্দা, কালাচাঁদপুর, বসুন্ধরা, জোয়ার সাহারা, ভাটারা ও বারিধারা জে ব্লকসহ আশপাশের এলাকায় সব শ্রেণির গ্রাহক গ্যাস পাবেন না।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

   

About

Popular Links

x