Saturday, August 08, 2026

সেকশন

English
Dhaka Tribune

আলিয়া মাদ্রাসা এলাকায় আবার সংঘর্ষের শঙ্কা, পুলিশ মোতায়েন

 দুপুর ১২টার পর বকশীবাজার রোডে ব্যারিকেড দেয় পুলিশ

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০২:১৩ পিএম

রাজধানীর বকশীবাজারে সরকারি আলিয়া মাদ্রাসা এলাকায় আবারও পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

শনিবার (৮ আগস্ট) আবারও সংঘাতের আশঙ্কা তৈরি হওয়ায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

জানা গেছে, দুপুর ১২টার পর বকশীবাজার রোডে ব্যারিকেড দেয় পুলিশ।  এতে ওই সড়ক দিয়ে কোনও যানবাহন মাদ্রাসার দিকে প্রবেশ করতে পারছে না। 

শিবিরের পক্ষ থেকে মাদ্রাসায় ঢোকার ঘোষণা দেওয়ার কারণেই ব্যারিকেড দেওয়া হয়। এর আগে, গত মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে মাদ্রাসা দখলকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন সংবাদমাধ্যমকে জানান, বকশীবাজার মোড়, আলিয়া মাদ্রাসা সড়ক ও গেটের সামনে পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছেন। 

 

   

About

Popular Links

x