Tuesday, October 06, 2026

সেকশন

English
Dhaka Tribune

বৈরী আবহাওয়ায় হাতিয়ায় ৩ ট্রলার ডুবি

তিনটি ডুবে যাওয়া মাছধরা ট্রলার থেকে ৪৮ জেলে জীবিত উদ্ধার

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০৫:৩৫ পিএম

নোয়াখালীর হাতিয়ায় বৈরী আবহাওয়ার কারণে তিনটি মাছধরা ট্রলার ডুবে গেছে। তবে ট্রলারে থাকা ৪৮ জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার নিঝুম দ্বীপের কাছাকাছি বঙ্গোপসাগরে এ দুর্ঘটনাগুলো ঘটে।

তিনটি ট্রলারের মধ্যে দুইটি সম্পূর্ণ তলিয়ে গেছে, একটি এখনও আংশিক ভাসমান অবস্থায় আছে।

ট্রলারগুলো হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের আমতলী ঘাটের নাসির মাঝি, জহির মাঝি ও জাহেদ মাঝির।

জহির মাঝির ট্রলারের মালিক নিশান চৌধুরী জানান, সকালে হঠাৎ বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল হয়ে পড়ে। এতে নিঝুম দ্বীপের কাছাকাছি তিনটি ট্রলার দুর্ঘটনায় পড়ে। পরে কাছাকাছি থাকা অন্যান্য ট্রলারের সহযোগিতায় ডুবে যাওয়া ট্রলারের মাঝি-মাল্লারা তীরে চলে আসেন। সাগর উত্তাল থাকায় দুর্ঘটনাকবলিত তিনটি ট্রলারের মধ্যে দুইটি সম্পূর্ণ তলিয়ে গেছে। নাসির মাঝির ট্রলারটি এখনও ভাসছে। ট্রলারটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাসেল ইকবাল বলেন, “বৈরী আবহাওয়ার কারণে তিনটি ট্রলার ডুবির খবর পেয়েছেন। তিনটি ট্রলারে থাকা সকল মাঝিমাল্লাকে উদ্ধারের বিষয়টি স্থানীয় জেলেরা নিশ্চিত করেছেন।“

   

About

Popular Links

x