Sunday, August 16, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু

যাচাই-বাছাই শেষ না হওয়া পর্যন্ত এটি চলবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন

আপডেট : ১৬ আগস্ট ২০২৬, ১১:৫২ এএম

রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) সকাল ১০টা থেকে এই কার্যক্রম শুরু হয়। যাচাই-বাছাই শেষ না হওয়া পর্যন্ত এটি চলবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

মনোনয়নপত্র যাচাই শেষে বৈধ প্রার্থীদের নাম ঘোষণা করবে কমিশন। ১৮ আগস্ট বিকেল ৪টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা।

এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি এবং জামায়াত সমর্থিত ১১-দলীয় জোট দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বলে জানা গেছে।

এর আগে, গত বৃহস্পতিবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য মনোনয়নপত্র জমা দেয় বিএনপি। ১১-দলীয় জোট লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) নেতা অলি আহমদের জন্য দুটি মনোনয়নপত্র জমা দিয়েছে।

৩৫ বছর পর এবারই প্রথমবারের মতো সরাসরি ভোটের মাধ্যমে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন করবে বাংলাদেশ। 

আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আইন অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) রাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা। তবে নির্বাচনের জন্য কোনো বুথ থাকবে না। ভোটগ্রহণ সরাসরি সম্প্রচার করা হবে এবং সাংবাদিকদের ভোট সংগ্রহের জন্য বসার ব্যবস্থা থাকবে।

   

About

Popular Links

x