Thursday, August 27, 2026

সেকশন

English
Dhaka Tribune

খুলনায় দম্পতি ও তাদের ছেলেকে ৩ পিস্তলসহ গ্রেপ্তার

বাসা থেকে ৬টি ম্যাগাজিন, ৮টি তাজা গুলি ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০৭:৩২ পিএম

খুলনা মহানগরীর দারোগাপাড়ার একটি বাসা থেকে তিনটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এ সময় গৃতকর্তা, তার স্ত্রী ও ছেলেকে হেফাজতে নিয়েছে পুলিশ। তাদের কাছ থেকে ছয়টি ম্যাগাজিন, আটটি তাজা গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে মহিউদ্দিন সড়কের কেএম ইমতিয়াজ আলীর বাড়ি থেকে তাদের তিনজনকে থানা হেফাজতে নেওয়া হয়।

হেফাজতে নেওয়া ব্যক্তিরা হলেন- খান কুব্বাত আলী, তার স্ত্রী শামসুন নাহার ও ছেলে কেএম আবিদ হাসান। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “বুধবার সকালে টুটপাড়া এলাকায় এক ব্যক্তির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দুপুরে অভিযান চলাকালে এলাকাবাসীর সহায়তায় ওই বাসার দোতলার একটি ঘর থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।”

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টুটপাড়া এলাকার দারোগাপাড়ার একটি বাড়ির ভাড়াটিয়া কুব্বাতের ঘরে অভিযান চালিয়ে তিনটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে সন্ধ্যার দিকে একই ঘর থেকে দুইটি চাইনিজ কুড়াল, দুইটি চাপাতিসহ আরও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সম্পর্কে বিস্তারিত জানতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

   

About

Popular Links

x