Thursday, August 27, 2026

সেকশন

English
Dhaka Tribune

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ৮৬৮ জন

হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়িয়েছে ৩২ হাজার ২৪৮ জনে

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০৮:০৪ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণহানির কোনো তথ্য না থাকলেও ডেঙ্গু নিয়ে ৮৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, এইডিস মশাবাহিত এ রোগে চলতি বছরের এখন পর্যন্ত ৮৮ জনের মৃত্যু হয়েছে। আর হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়িয়েছে ৩২ হাজার ২৪৮ জনে। 

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হন ৬৮ জন। ৯৮ জন ভর্তি হন দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে। এ দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের হাসপাতালে ভর্তি হন ১৫০ জন। 

বিভাগীয় হিসেবে বরিশালে ১১০ জন, চট্টগ্রামে ১০৯ জন, খুলনায় ২০৫ জন ও ময়মনসিংহে ৩৮ জন, রাজশাহী ৭৩ এবং রংপুরে ১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২০২৫ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মত। 

   

About

Popular Links

x