Thursday, August 27, 2026

সেকশন

English
Dhaka Tribune

নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে ২ কিশোর কারাগারে

মোবাইল ফোনে কার্টুন দেখানোর কথা বলে ভুক্তভোগী শিশুকে ধর্ষণ করে ওই ২ কিশোর

আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০৮:৩১ পিএম

নওগাঁর রাণীনগরে মোবাইল ফোনে কার্টুন দেখানোর কথা বলে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোরকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।  

বুধবার (২৬ আগস্ট) মধ্যরাতে এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে দুই কিশোরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার দুই কিশোর হলো, উপজেলার লোহাচুড়া দক্ষিণপাড়া গ্রামের ইসতিয়াক (১৫) ও মারুফ (১৬)।

এর আগে, বুধবার বিকেলে ধর্ষণের শিকার হয় ওই শিশু। শিশুকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে সে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই শিশু বুধবার বিকেলে কিশোর মারুফের বাড়িতে খেলাধুলা করতে যায়। এ সময় ওই বাড়িতে কিশোর ইসতিয়াক ও মারুফ অবস্থান করছিল। এ সময় ইসতিয়াক শিশুকে মোবাইল ফোনে কার্টুন দেখায়। বাড়িতে কেউ না থাকার সুযোগে কিশোর ইসতিয়াক শিশুকে ফুসলিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। শিশু চিৎকার করলে ইসতিয়াক শিশুর মুখ চেপে ধরে রাখে এবং কিশোর মারুফ ওই শিশুকে ধর্ষণ করে।

শিশুর মা জানান, সুষ্ঠু বিচার পেতে আইনের আশ্রয় নিয়েছেন। তিনি ধর্ষকদের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবী জানিয়েছেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মণ্ডল বলেন, “শিশুর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ রাতেই অভিযান চালিয়ে কিশোর ইসতিয়াক ও মারুফকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার দুপুরে আইনী প্রক্রিয়া শেষে তাদের দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

   

About

Popular Links

x