Sunday, August 30, 2026

সেকশন

English
Dhaka Tribune

আদালতকে যে বিষয়টি ভেবে দেখতে বললেন সাবেক রেলমন্ত্রী সুজন

পরে, আদালত গ্রেপ্তার দেখানোর আদেশ দিলে নুরুল ইসলাম সুজনকে কারাগারে পাঠানো হয়

আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ০৪:২৪ পিএম

২০২৪-এ জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে পারভেজ হাওলাদার নামে এক যুবককে হত্যায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো যায় কি না বিষয়টি আদালতকে ভেবে দেখতে অনুরোধ করেছেন সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। 

রবিবার (৩০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত গ্রেপ্তার দেখানোর শুনানিতে নুরুল ইসলাম সুজন একথা বলেন। 

এর আগে, গত ১৯ আগস্ট নুরুল ইসলাম সুজনকে পারভেজ হত্যা মামলায় যাত্রাবাড়ী থানার এসআই জাকির হোসেন গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

আদালত তার উপস্থিতিতে শুনানির দিন রাখেন রবিবার। এ দিন শুনানিতে তাকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন-অর-রশীদ গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। নুরুল ইসলাম সুজনের পক্ষে তার আইনজীবী মোরশেদ হোসেন শাহীন গ্রেপ্তার না দেখানোর পক্ষে শুনানি করেন। 
 
পরে আদালতের অনুমতি নিয়ে কথা বলেন নুরুল ইসলাম সুজন। বিচারকের উদ্দেশ করে তিনি বলেন, ‘‘একটা মামলায় জামিন হলে আরেক মামলায় শ্যোন অ্যারেস্ট দেখাচ্ছে। কিন্তু এর (শ্যোন এরেস্ট) ভিত্তি দেখা উচিত। যে দোষী সে সাজা পাক। কিন্তু দুই বছরের আগের এক মামলায় আমাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হচ্ছে।’’  

তিনি আরও বলেন, ‘‘এজাহারে আমার নাম নেই। আমাকে এ মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো যায় কি না আপনি একটু ভেবে দেখবেন। যদিও আপনি আপনার জায়গা থেকে পারবেন কি না।’’ 

পরে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। 

২০২৫ সালের ১৫ নভেম্বর নিহত পারভেজের মা সেলিনা বেগম বাদী হয়ে মামলা করেন। 

   

About

Popular Links

x